বৃহস্পতিবার, মার্চ ৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
৩০ নভেম্বর ২০ ২৫
৫:২৯ অপরাহ্ণ

তিতাসে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুমিল্লার তিতাসে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে তিন টায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তু়লাকান্দি মধ্যপাড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি আক্তারুজ্জামান চেয়ারম্যান।

মো. দেলোয়ার হোসেন দুলাল মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব,ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সাবেক স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যুগ্ম- আহ্বায়ক জিয়া স্মৃতি পাঠাগার -পাঠচক্র, সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সহসম্পাদক, ড্যাব কেন্দ্রীয় কমিটি ডা. বাছেদুর রহমান সোহেল, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হানিফ, সহ-সভাপতি আবদুল হালিম মেম্বার,কামাল হোসেন মুন্সী, জহিরুল ইসলাম, জামাল হোসেন মেম্বার, গোলাম রাব্বানী হাসিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ক্রীড়া প্রেমী এবং বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য দর্শক। খেলায় কদমতলী ফুটবল দলের শুক্কুর আলীর দেওয়া একমাত্র গোলে নারায়ণপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন পুরস্কার ৩২ ইঞ্চি টিভি জয় লাভ করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ