মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৬ নভেম্বর ২০ ২৩
২:০ ৩ অপরাহ্ণ

বলদী কাপ অব নেশন্স ইনডুর ফুটবল টুর্নামেন্ট'র ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

দক্ষিণ সুরমা উপজেলার বলদী গ্রামের যুবকদের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে ১২ দল অংশগ্রহণ করে। খেলা একদিনে সীমাবদ্ধ থাকে। উক্ত টুর্নামেন্ট তেলিবাজার কিউ স্পোর্টস ইনডোরে অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আবু জাফর মাহিন ও মাহফুজ সোহাগের পরিচালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলাম সাহেব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী জনাব সুমন আহমেদ শোয়েব । বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী ও কাতার প্রবাসী জনাব হাজী আলী আসকর সাহেব । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মনির মিয়া শিশু সাহেব, মো: ওবায়দুর রহমান, মুক্তিযুদ্ধা মো: আলকাস আলী, মো: মাছুম আলম।


আরও উপস্থিত ছিলেন আবুল খায়ের সুমন, মকছুদুল করিম নুহেল, মো: ছালেক আহমেদ, মো: নিজাম উদ্দিন, মো: বাদশা মিয়া, কামাল উদ্দিন, রুবেল আহমেদ, আমির হোসেন, জাবেদ আহমদ ও বলদি যুব সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাজন,সহ সভাপতি তারেক আহমেদ, রুবেল আহমেদ, সহ সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জাহান উদ্দিন রিপন। কোষাধ্যক্ষ আবু জাফর মাহিন, ক্রীড়া সম্পাদক মাহফুজ সোহাগ। গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের সভাপতি মইনুল ইসলাম বলেন, "খেলাধুলার মধ্যে দিয়ে বন্ধুত্বের যুগল মিলন সৃষ্টি হয়।

নতুন প্রজন্মের জন্য খেলাধুলা অতি প্রয়োজন। যারা এই খেলাধুলার আয়োজন করেছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। তবে আমি আশা করবো এখান থেকে কেউ না কেউ একজন ভালো খেলোয়াড় হয়ে দেশ ও জাতির নাম আরোও উজ্জ্বল করবে"। প্রধান অতিথি সুমন আহমেদ শোয়েব বলেন," এখানে খেলা দেখতে এসে আমি খুবই আনন্দিত। এতো সুন্দর একটা আয়োজন দেখে আমি অনেক খুশি। কারণ আমাদের সময় এরকম খেলার সুযোগ ছিল না। খেলাধুলার মাধ্যমে নতুন নতুন সম্পর্ক সৃষ্টি হয়। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করাও অত্যন্ত জরুরি। তাই খেলাধুলার আয়োজন করতে আমার পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন আমি সবসময় করবো ইনশাআল্লাহ "।

খেলা পরিচালনা কমিটির সদস্য আবু জাফর মাহিন বলেন," এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে আমরা ভাবতেই পারি নাই। প্রথম থেকে সবাই আমাদের সাথে থাকলে ও সাহায্য সহযোগিতা করলে আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো ইনশাআল্লাহ"। উক্ত ফাইনালে যে দুটি দল পরস্পরের মোকাবেলা করে তারা হচ্ছে ড্রিম ১১ এফসি বনাম রেগ ড্রাগন এফসি । খেলায় ৪-২ গোলে রেগ ড্রাগন এফসি চ্যাম্পিয়ন হয়। উক্ত টুর্নামেন্টে মনোমুগ্ধকর একটা খেলা উপহার দেন ড্রিম ১১ এফসির স্ট্রাইকার গোলাম শাহরিয়া। তিনি ২ টি ম্যান অব দ্যা ম্যাচ, ১ টি সর্বোচ্চ গোলদাতা , ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে নির্বাচিত হন। উক্ত খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন। টুর্নামেন্টের আয়োজন করেন, মাহিন, ফরহাদ, সোহাগ, আবেদ, মিনহাজ, সাকিব, রুমন, ফাহিম, নুহাশ, শুভ,পাবেল, ইসলাম।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ