শনিবার, জুন ২৭, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
৪ জুলাই ২০ ২১
৬:১৯ অপরাহ্ণ

খুলনা বিভাগে একদিনে রেকর্ড ৪৬ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ১৫ জন, কুষ্টিয়ায় ১৫ জন, যশোরে সাতজন, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং বাগেরহাট, সাতক্ষীরা ও মেহেরপুরে একজন করে মারা যান। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩০৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হয়েছিল। আজ দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য জানান।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় ১৫ জন, কুষ্টিয়ায় ১৫ জন, যশোরে সাতজন, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং বাগেরহাট, সাতক্ষীরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ