২:৫৩ পূর্বাহ্ণ
তিতাসের কড়িকান্দি ইউনিয়ন বিএনপি'র ৭ নং ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা
কুমিল্লার তিতাস উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়ন বিএনপি'র ৭ নং ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকাল ৩টার দিকে কড়িকান্দি ইউনিয়ন বিএনপি'র ৭ নংওয়ার্ডের কমিটি গঠনের লক্ষে রাজাপুর গ্রামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কড়িকান্দি ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো.মনির হোসেন ভূঁইয়া'র সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো.আলী হোসেন মোল্লা।
কড়িকান্দি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো.আলী হাসান মোল্লার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মেহেদি হাসান সেলিম ভূঁইয়া,যুগ্ম- সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সী,তোফায়েল আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা, কড়িকান্দি ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো.খলিলুর রহমান মেম্বার, সাংগঠনিক সম্পাদক অহিদ উল্লাহ প্রমুখ।
কড়িকান্দি ইউনিয়ন বিএনপি'র ৭ নং ওয়ার্ডের কমিটি গঠনের আলোচনা সভায় সভাপতি পদে প্রার্থী হয়েছেন আবুল কাসেম সরকার,মজিবুর রহমান,সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ফারুক হোসেন, মো.আকরাম,সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো.সেকান্দর ও আবুল কাসেম ব্যাপারী।