৫:৫১ অপরাহ্ণ
ব্যাংকার্স ক্লাব ফুটসাল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল সস্পন্ন: বরাক ব্লাস্টার চ্যাম্পিয়ন
সিলেট অঞ্চলের ব্যাংকারদের সৌহার্দ্য ও সম্পৃতির প্রতীক ব্যাংকার্স ক্লাব সিলেট এর উদ্যোগে ফুটসাল প্রতিযোগিতা-২০২৩ এ বরাক ব্লাস্টার চ্যাম্পিয়ন হয়েছে।
মহান বিজয় দিবসের রাতে শহরতলীর এভালন স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে বরাক ব্লাস্টার ও যাদুকাটা জাগুয়ার্সের মধ্যকার নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়।
টাইব্রেকারে বরাক ব্লাস্টার ২(৮) - ১(৮) গোলে যাদুকাটা জাগুয়ার্স কে হারিয়ে শিরোপা জয় করে। ২৭ নভেম্বর শুরু হয়ে বিশ দিনব্যাপী চলা খেলায় ৮টি টিম-সুরমা স্ট্রাইকার্স, বরাক ব্লাস্টার, সুলতান অব সুতাংস, যাদুকাটা জাগুয়ার্স, সুপার স্টোন সারি, পিয়াইন প্যান্থারস খোয়াই ক্যাপিটালস ও কুশিয়ারা কিকার্স।
১৬ ডিসেম্বর যাদুকাটা জাগুয়ার্স ও বরাক ব্লাস্টারের মধ্যে ফাইনাল খেলাটি বিভিন্ন ব্যাংকের বিপুল সংখ্যক দর্শক মাঠে বসে প্রত্যক্ষ করেন। বরাক ব্লাস্টারের কামাল উদ্দিন জনি ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও সাজ্জাদ হোসেন ম্যান অব দ্যা ফাইনাল ট্রফি অর্জন করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, বলেন ফুটসাল টুর্নামেন্টের আয়োজন ছিল ব্যাংকারদের এক মিলন মেলা। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ব্যাংকারদের এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে তিনি পরামর্শ দেন এবং আয়োজন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
পরবর্তীতে সকলের সহযোগিতায় অন্য কোন ইভেন্ট আয়োজনের অভিপ্রায় ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ আহমদ।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইসলামী ব্যাংকের আঞ্চলিক প্রধান জাকির হোসেন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ ও মোঃ ইকবাল হাসান, উত্তরা ব্যাংকের উপমহাব্যবস্থাপক আতিকুর রহমান, মার্কেন্টাইল ব্যাংক অঞ্চল প্রধান দেবজ্যোতি মজুমদার, প্রাইম ব্যাংকের হুমায়ুন কবীর, ইসলামী ব্যাংকের এসভিপি শহীদ আহমদ, ব্র্যাক ব্যাংকের মোহাম্মাদ ইয়াহিয়া, প্রিমিয়ার ব্যাংকের হাবিবুর রহমান টিপু, সীমান্ত ব্যাংকের তারেক মাহমুদ, মেঘনা ব্যাংকের তারমিম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী তামান হাছিব, বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব খালেদ আহমদ এ আয়োজন আমাদের সৌহার্দ্য ও সম্পৃতি অনেকগুণ বাড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করে আগামীতে ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার আহ্বান জানান। এছাড়া ক্লাবের মুখ্য সমন্বয়ক আব্দুল হাদী, সিনিয়র সদস্য সৈয়দ নকীব হোসেইন, মোজাদ্দিদ আহমদ, জ্যোতি মোহন বিশ্বাস, দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাহিত্য সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, সহ প্রচার সম্পাদক আহমদ কবির নাজমী, সাংগঠনিক সম্পাদক আলী আকতারসহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন ব্যাংকের প্রায় দুইশতাধিক কর্মকর্তা শীতের কুয়াশার রাতে মাঠে উপস্থিত ছিলেন।
পুরো খেলাটি পরিচালনা করেন সিলেট রেফারি এসোসিয়েশন এর সদস্য শামীম আহমদ, আক্কাছ উদ্দিন আক্কাই ও সালাহ উদ্দিন রাজু এবং ফাইনাল খেলাটি লাইভ সম্প্রচার প্রচার করে এসএফএল ফেইসবুক পেইজ।