৩:১৪ পূর্বাহ্ণ
দক্ষিণ সুরমার তিনটি ইউনিয়নে জাপা নেতা আতিকের খাদ্য সামগ্রী বিতরণ
দক্ষিণ সুরমায় ৩য় দিনের মতো জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা মহামারীতে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে দক্ষিণ সুরমায় প্রতিটি ইউনিয়নেট ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ বিতরণ করা হয়।
শনিবার (১৭এপ্রিল) উপজেলার মোল্লারগাঁও, কামালবাজার ও কুচাই ইউনিয়নের স্থানীয় জনসাধারণের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাপার আহবায়ক ইশরাকুল হোসেন শামীম, সদস্য সচিব আহসান হাবিব মঈন, কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, জেলা জাপার অতিরিক্ত সদস্য সচিব বাশির আহমদ, জেলা জাপার আহবায়ক কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন, খলকু মিয়া, মামুন আহমদ, জাপা নেতা শাহ আলম, মনির, মোহন, বুলবুল, জুম্মান, মকবুল আলী, টুটন, সুহেল, এমরান প্রমুখ।