শনিবার, জুন ২৭, ২০ ২৬
এস এ ডিউক ভূঁইয়া, তিতাস
১৪ মার্চ ২০ ২২
৭:৪১ অপরাহ্ণ

তিতাসে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসের উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকালে বলরামপুর ইউনিয়নের
উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নূর নবী'র সভাপতিত্বে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস থানার সেকেন্ড অফিসার ও বিট পুলিশিং-৩ এর দায়িত্বরত কর্মকর্তা মধুসূদন সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস থানার এ এস আই সুমন পাটোয়ারী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির তিতাস উপজেলা শাখার সভাপতি ও  উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, জুয়া, ইভটিজিং ও গুজব প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করুণ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল কালাম আজাদ, মো.গিয়াস উদ্দিন ভূঁইয়া, সাবেক মেম্বার আব্দুর রহিম ভূঁইয়া, আব্দুল মালেক রাজ মিয়া, কৃষক লীগ নেতা এম এ মোতালেব, মো.মোস্তফা ভূঁইয়া, উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.রুমেল ভূঁইয়া, স্কুলের সহকারী শিক্ষক মো.দেলোয়ার হোসেন, মো. আলাউদ্দিন, মো.আজিজুল হক, মো.কাজল ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ