শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)::
২১ মার্চ ২০ ২২
১:৪১ পূর্বাহ্ণ

তিতাসে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার তিতাস উপজেলায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার বিকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।

উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একে এম আবু নওশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সরফরাজ হোসেন খান,তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরী,মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেতারুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ।এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।আলোচনার পূর্বেই মেলার প্রতিটি স্টল পরিদর্শন শেষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধান অতিথি সেলিমা আহমাদ এমপিসহ অতিথিবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ