শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস (কুমিল্লা)প্রতিনিধি::
১২ মার্চ ২০ ২২
৭:৩২ অপরাহ্ণ

তিতাসে ছাত্রদল নেতা আল আমিন হক বাবু'র নেতৃত্বে আনন্দ র‍্যালি
কুমিল্লার তিতাস উপজেলা ছাত্র দলের আহবায়ক প্রার্থী আল আমিন হক বাবু'র নেতৃত্বে এক আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। নব ঘোষিত কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আহবায়ক কমিটিতে মো.আসিফ কবিরকে আহবায়ক ও মাহমুদুল হাসান তামিমকে সদস্য সচিব নির্বাচিত করায়, গত শুক্রবার সকাল ৯টায় হোমনা-গৌরীপুর সড়কে এই আনন্দ র‍্যালি করেছেন তিতাস উপজেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী আল আমিন হক বাবু।

এই আনন্দ র‍্যালিতে অংশ গ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিকুর রহমান তালুকদার, তিতাস উপজেলা ছাত্র দল নেতা রাসেল আহমেদ, রিফাত, তানবীর নূর বাবু প্রমুখ।

এরপর উদীয়মান তরুণ ছাত্র নেতা আল আমিন হক বাবু বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা ড.খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড.খন্দকার মারুফ হোসেন এর হাতকে শক্তিশালী করতে তিতাস উপজেলা ছাত্র দল নেতাকর্মীদের সাথে নিয়ে  রাজপথে দুর্বার আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাবো ইনশাল্লাহ।

তিতাস উপজেলা ছাত্র দলেরআহবায়ক প্রার্থী আল আমিন হক বাবু কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটিতে মো.আসিফ কবির কে আহ্বায়ক ও মাহমুদুল হাসান তামিমকে সদস্য সচিব নির্বাচিত করায়, বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে সংগ্রামী শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ