বুধবার, সেপ্টেম্বর ৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২১ এপ্রিল ২০ ২০
৩:০ ৫ পূর্বাহ্ণ

ফেঞ্চুগঞ্জে ৫৫০ পরিবারে খাদ্যসামগ্রী দিল হাজী জুনাব আলী মেমোরিয়াল ট্রাস্ট


  বিশাল একটি তালিকা হাতে নিয়ে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করে যাচ্ছে ফেঞ্চুগঞ্জের হাজী জুনাব আলী মেমোরিয়াল ট্রাস্ট।  এ পর্যন্ত প্রায় ৫৫০ জন শ্রমজীবী মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। এই খাদ্য সহায়তা বিতরণ করতে প্রথমে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নজরে রাখা হয়।  শারীরিক দূরত্ব বজায় রেখে একাধিক ঘর বাড়িতে গিয়েছেন ট্রাস্টের পরিচালক শিক্ষানবিশ আইনজীবী, তরুণ সমাজসেবী আবজাল হোসাইন, মিজানুর রহমান শাকিল ও ছালা উদ্দিন।   খাবার হাতে নিয়ে প্রকৃত কর্মহীন পরিবারের হাতে খাবার তুলে দেন তারা। এই কার্যক্রম চালু রাখার আহবান জানিয়ে ট্রাস্টের পরিচালক আবজাল হোসাইন বলেন, এই মহামারীতে নিজেকে নিরাপদ রেখে বিত্তবানদের উচিৎ এগিয়ে আসা।   সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।  সবাই যেভাবে এগিয়ে আসছেন তিনি সেটাকে সাধুবাদ জানান এবং যতটুকু সম্ভব হতদরিদ্রের পাশে থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ