রবিবার, সেপ্টেম্বর ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৭ এপ্রিল ২০ ২০
১১:৪৬ অপরাহ্ণ

২'শত পরিবারকে ত্রাণ দিলেন দারুল হিকমাহ্ একাডেমির পরিচালক

কমলগঞ্জ পৌর এলাকার ২০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলেন দারুল হিকমাহ্ একাডেমির প্রতিষ্টাতা পরিচালক মো. আতিকুর রহমান সাকের।

(৬ এপ্রিল) সোমবার নিজ উদ্যোগে বাড়ী বাড়ী গিয়ে এসব খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।

আতিকুর রহমান সাকের বলেন, করোনা ভাইরাসের আক্রমন থেকে বাঁচার জন্য সকল মানুষকে গৃহবন্ধি হয়ে থাকতে হচ্ছে। কারো কোন কাজ নেই।

এমতাবস্তাতায় খেটে খাওয়া গরীব দুঃখী মানুষদের  খুঁজে বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। দিনব্যাপী কমলগঞ্জ পৌর এলাকার ৫নং ওর্য়াডের

২০০ অসহায় পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় দারুল হিকমাহ্ একাডেমির প্রতিষ্টাতা পরিচালকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

হিকমাহ্ একাডেমির প্রতিষ্টাতা পরিচালক মো. আতিকুর রহমান সাকের বলেন এইসময়ে হতদরিদ্রদের পাশে থাকতে হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ