১১:৩০ অপরাহ্ণ
দাউদকান্দি বরকোটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস উপহার
কুমিল্লার দাউদকান্দি বরকোটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য মিনিবাস উপহার দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সরকারি বরাদ্দকৃত একটি মিনিবাস উপহার দেওয়া হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বরকোটা স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ড. কামাল উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা)আসনের সাংসদ মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া।স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ভূঁইয়া,আব্দুল আউয়াল মাষ্টার, দাতা সদস্য বিল্লাল হোসেন ভূঁইয়া ও সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান।প্রথমে প্রধান অতিথি কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনের সাংসদ মেজর জেনারেল (অবঃ)মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া ফিতা কেটে বাসটি উদ্বোধন করেন।অনুষ্ঠানে ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করেন।