১০ :৩৮ অপরাহ্ণ
ধর্মপাশায় ১২০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
ফারুক আহমেদ,ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর গ্রামের ১২০টি দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে পাঁচ কেজি করে চাল, এক লিটার সোয়াবিন, এককেজি ডাল, এক কেজি লবন, এক কেজি আলু, একটি সাবান ও আধাকেজি করে পেঁয়াজ বিতরণ করা হয়েছে। উপজেলার নবদিগন্ত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ রোববার দুপুর একটার দিকে উপজেলার মহদীপুর বাজারে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান। এ সময় সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবদিগন্ত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাইদুর খান, সহ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মানিক মিয়া, কোষাধ্যক্ষ বকুল চন্দ্র সরকার, সদস্য তৈমুর রেজা, দেবল চন্দ্র কর, নূরে আলম, জাহাঙ্গীর আলম, মুনসুর আলী প্রমুখ।