৪:২৯ পূর্বাহ্ণ
অসহায় মানুষের পাশে জামালপুর খাঁইশাপাড়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থা
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর গ্রামে (৩ এপ্রিল শুক্রবার) জামালপুর খাঁইশাপাড়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থা'র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে করোনা ভাইরাসের প্রভাবে ঘর বন্দি দুঃস্থ ও অসহায়, দিনমজুর ৮০টি পরিবারের মধ্যে, পরিবারের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সভাপতি মোহাম্মদ লিয়াশন আলী, সহ সভাপতি জফুর আলী,সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ আহমদ, যুগ্ন সাধারন সম্পাদক জুনেদ আহমদ,সমাজ কল্যাণ সম্পাদক মাহবুব হোসেন মাহদিয়া,সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুর রহমান,শহিদুল আলম রিমন, আসলম আলী, অর্থ সম্পাদক সাইফুর রহমান সাব্বির।
অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, অন্যতম সদস্য আলী হোসেন, রাজন আলী, হিফজুর রহমান, রাহেল আহমদ,নাজমুল হোসেন শাহরিয়া,হাফিজ আবিদ আল জাহিদ,শফিউল আলম ইমন, রুহেল আহমদ,মাশরুফ হোসেন শাকিল,এবাদুল ইসলাম লেবু,জুবায়ের আহমদ,জাকির,রাজু,নাজিম,ইমরান,শাওন,এনামুল প্রমুখ।
এই মহতী উদ্যোগে আর্থিকভাবে সহযোগিতা করেন,কুয়েত প্রবাসী হেলাল উদ্দিন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী লাক্ষি মিয়া, কুয়েত প্রবাসী আব্দুল মুসাব্বির।
উল্লেখ্য, পরিবারের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সাবান, লবণ বিতরণ করা হয়।