শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৫ এপ্রিল ২০ ২০
৩:৪৩ পূর্বাহ্ণ

সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালো গহরপুর ব্লাড ফাইটার্স

করোনা ভাইরাসের কারনে আজ বিপন্ন মানুষের জীবন। বিশেষ করে গ্রামের দিন মজুর ও অল্প আয়ের লোক তাদের পরিবার ও জীবিকার্জন নিয়ে বিষণ চিন্তিত। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছে নানা স্বেচ্ছাসেবী সংগঠন। তেমনি একটি স্বেচ্ছাসেবী সংগঠন হচ্ছে সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর ব্লাড ফাইটার্স। 
 
২৪এপ্রিল শুক্রবার এলাকায় বহুল প্রশংসিত উক্ত স্বেচ্ছাসেবী সংগঠনটি গ্রামের দিন মজুর ও অসহায় ১০০ টি হিন্দু পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।

গহরপুর ব্লাড ফাইটার্স স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আমিনুর রহমান তুহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, দেওয়ান বাজার ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল আলম, পুর্ব পৈলনপুর ইউ'পি চেয়ারম্যান আব্দুল মতিন।

অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি শাহ আলম, সুমন আহমদ, অর্থ সম্পাদক গুলজার আহমদ জাকারিয়া, সহ অর্থ সম্পাদক নুরুল আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক জামিল আহমদ প্রমুখ। 

এই মহতী উদ্যোগে আর্থিকভাবে সহযোগিতা করেন, প্রবাসী সদস্য আব্দুস সুবহান, শামিম রহমান, সুজন আহমদ, রুহুল আলম, শহিদুর রহমান, তানভীর রহমান।

উল্লেখ্য, পরিবারের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, পিয়াজ, সয়াবিন, আলু, লবন ও সাবান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ