শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১২ মার্চ ২০ ২২
১০ :২২ অপরাহ্ণ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্দ্ধগতির প্রতিবাদে: তিতাসে লিফলেট বিতরণ
কুমিল্লার তিতাসে লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। চাল, ডাল, তেল, পেঁয়াজ, মরিচ, তরিতরকারি ও গুঁড়ো দুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা এই লিফলেট বিতরণ করেন। শনিবার সকাল দশটায় উপজেলা সদর কড়িকান্দি বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ কালে অংশ গ্রহণ করেন উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা। লিফলেট বিতরণ শেষে উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী মো.আলী হোসেন মোল্লার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার।

উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মো.ওসমান গনি ভূঁইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মিজানুর রহমান ভুলু সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সি, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা, কাজী কবির হোসেন সেন্টু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.কবির হোসেন, মহিলা দলের সভাপতি রুবি ইসলাম, কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো.মনির হোসেন ভূঁইয়া, জগতপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আক্তারুল হক মাষ্টার, বলরামপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু ভূঁইয়া, উপজেলা যুবদলের যগ্ম-আহ্বায়ক আবুল খায়ের ভূঁইয়া টিপু, নজরুল ইসলাম সরকার, যুবদল নেতা দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.ইসমাইল হোসাইন, শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক রুবেল মিয়া।

সভার প্রধান অতিথি আক্তারুজ্জামান সরকার বলেন,বর্তমান সরকার আজ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ। তাই সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে আহ্বান করেন। লিফলেট বিতরণের কর্মসূচীতে অংশ গ্রহণ করেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মো.হেলাল ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ মো.আবু নাছের ভূঁইয়া, তোফায়েল হোসেন খাঁন, মো.আক্তারুজ্জামান, যুব বিষয়ক সম্পাদক মো.সাইদুর রহমান সাঈদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল কালাম মেম্বার, সাতানী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো.দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল করিম সওদাগর, জগতপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো.নুরুল ইসলাম, বলরামপুর ইউনিয়ন বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এ ছাত্তার, কড়িকান্দি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো.আলী হাসান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো.অহিদ উল্লাহ, কলাকান্দি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো.ছাবিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.আলমগীর হোসেন, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, নারান্দিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো.জহিরুল ইসলাম, জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপি'র সভাপতি ছাদির মোল্লা, সাধারণ সম্পাদক মনিরুল হক মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো.আলী হোসেন, মজিদপুর ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি মনিরুল হক মনু মেম্বার, সাধারণ সম্পাদক আবুল কাসেম ভূঁইয়া, তিতাস উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ, মো.শামীম, সদস্য মো.নূরে আলম সরকার, শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মো.আজিজ ফকির, ছাত্র দলের সভাপতি মো.মাঈনুউদ্দিন খশরু, সাধারণ সম্পাদক মো.সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম বশির, জেলা ছাত্র দলের যুগ্ম- আহবায়ক মো.হানিফ পাঠান ও আল আমিন হক বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ