১১:৫৩ অপরাহ্ণ
তিতাসে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লার তিতাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেন উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
এ উপলক্ষে (১৫ আগষ্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী,এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, তিতাস থানা,আওয়ামী লীগ,আওয়ামী যুবলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবকলীগ,বঙ্গবন্ধু পরিষদ, শ্রমিক লীগ,তাঁতী লীগ,ছাত্রলীগ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারবের সকল শহীদদের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।এসময় উপজেলায় আগুনে পুরে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান,সাংস্কৃতিক ব্যক্তিদেরকে অর্থ প্রদান করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.পারভেজ হোসেন সরকার,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.গোলাম ফারুক রানা,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য তোফাজ্জল হোসেন ভূঁইয়া,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ ফকির, মহিলা ভাইস-চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)কে এম আবু নওশাদ,তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুধীন চন্দ্র দাস,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলী,সাধারণ সম্পাদক ও কড়িকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূঁইয়া,সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.শাহ আলম শান্তি, মো.আনোয়ার হোসেন ভূঁইয়া,যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো.নাছির উদ্দিন,শেখ ফরিদ প্রধান,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু,উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য গাজী মো.সিরাজুল ইসলাম,সাংবাদিক বাবুল আহমেদ প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সাতানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মো.শামসুল হক সরকার, জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.মজিবুর রহমান,জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আলী আশরাফ, মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.ফারুক মিয়া সরকার,কড়িকান্দি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু ইউসুফ চিশতী,সাধারণ সম্পাদক মো.ছাইদুর রহমান ভূঁইয়া,জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মো.আজমল সরকার, সাধারণ সম্পাদক আবুল খায়ের,মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ,সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম সরকার, বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন,কলাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.গিয়াস উদ্দিন,ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এইচ এম একলাস,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খাঁন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান মিয়া,উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ,বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো.হারুনুর রশিদ,উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাজী শাহ আলম সরকার,উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি মো.মাহফুজ সিকদার,সাধারণ সম্পাদক মো.মাহবুব আলম রিপন,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুন্সি সামসুদ্দিন আহম্মেদ সাগর,তাঁতী লীগের আহ্বায়ক রেজাউল ইসলাম মোল্লা,ছাত্র লীগ সভাপতি একেএম কামরুল হাসান তুষার,সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেল প্রমূখ।পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ ই আগস্টে শাহাদাৎ বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়।