শনিবার, জুন ২৭, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১৪ মার্চ ২০ ২২
৪:৫২ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর খান সরকারি স্কুল অ্যান্ড কলেজের বই বিতরণ
কুমিল্লার তিতাসের গাজীপুর খান সরকারি  সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। ১৭ মার্চ ভাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর পক্ষ থেকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম- আহবায়ক সারোয়ার হোসেন বাবুর আয়োজনে গতকাল রবিবার দুপুরে উপজেলার গাজীপুর খান সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে "অসমাপ্ত আত্মজীবনী” প্রতিষ্ঠার ৪৯ বছর বিপ্লব ও মানবিকতা, প্রিয় বঙ্গবন্ধু, এই তিনটি বইয়ের ২০০ কপি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর খাঁন সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন, কড়িকান্দি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ, যুগ্ম-আহবায়ক মোকবুল মাহমুদ প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো.শাহপরান ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ইশতিয়াক আহমেদ আনিছ প্রমুখ।


ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ