শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৬ এপ্রিল ২০ ২০
২:১৬ পূর্বাহ্ণ

৫ হাজার কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন গোলাপ মিয়া

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জনসচেতনতা প্রচারনা ও গৃহবন্দী অসহায় পরিবারে খাদ্য সামগ্রীবিতরণ করেছেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী গোলাপ মিয়া।

এসময় তিনি বলেন ব্যাক্তিগত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে এসব কার্যক্রম পরিচালিত হয়ে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় ফতেহপুর ইউনিয়ন ও  ডৌবাড়ী ইউনিয়ন আজকে আমরা বিতরণ করছি।আমার ব্যাক্তিগত এই খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোবধন করেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারযন সম্পাদক এড নাসির উদ্দীন খান।  গোলাপ মিয়া বলেন, যুক্তরাজ্যে না থেকে আমি আমার এলাকার অসহায় মানুষের সাথে কাজ করে যাচ্ছি ।কারণ আমি দেখতে পারছি যারা দিন মজুর  বা ছোট খাটো চাকরি করেন এরা সবাই এখন কর্মতে নেই।করোনা ভাইরাসের প্রভাবের কারনে এরা বেকার হয়ে পড়েছে ।আবার অনেকই আর্থিক  সংকটে আছেন।তাই আমার পরিবারের পক্ষ থেকে তাওফিক অনুযায়ী সবাইকে একটু সহযোগিতা করে যাচ্ছি।আমার এই ক্ষুদ্র প্রয়াসে একটু উপকার হলে নিজেকে ধন্য মনে করবো।এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল আলী মাস্টার।ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী।ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি নজরুল ইসলাম মাস্টার।সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন।উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাহাবুদ্দীন।ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান মাহবুব।সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিরা।


 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ