শনিবার, এপ্রিল ১৮, ২০ ২৬
আন্তর্জাতিক ডেস্ক::
৩ মার্চ ২০ ২৬
২:৩৭ অপরাহ্ণ

কুয়েতে মার্কিন দূতাবাস, রিয়াদে কানাডা দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের পরিধি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।

দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে যে বর্তমান উদ্ভূত পরিস্থিতির কারণে নিয়মিত এবং জরুরি সব ধরনের কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরুর বিষয়টি জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে সৌদি আরবের রিয়াদে অবস্থিত দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা। এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে’ আজ (মঙ্গলবার) বন্ধ করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত সব ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার (৩ মার্চ) আলজাজিরা এক প্রতিবেদনে বলছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা ও আগুন লেগেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ