শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
এস এ ডিউক ভূঁইয়া, তিতাস
২৮ ফেব্রুয়ারী ২০ ২২
৮:৩০ অপরাহ্ণ

তিতাসে বাড়ির গেইট নির্মাণ কাজে বাধা
কুমিল্লার তিতাসে বাড়ির গেইট নির্মাণ কাজে বাধা দেওয়ার ঘটনায় একজন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল আনুমানিক নয়টায় উপজেলার বন্দরামপুর গ্রামের তোফায়েল হোসেন এর বাড়িতে। ঘটনায় আহত তোফায়েল হোসেন (৫১)তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। খবর পেয়ে  তিতাস থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

তোফায়েল হোসেন বলেন, ছয় মাস পূর্বে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে জায়গা পরিমাপ করে আমাকে বুঝিয়ে দিয়েছে, আজ আমি বাড়ির গেইট নির্মাণের জন্য ইট, বালু আনলে জসিম, জাকির, নাজির, মোসলেম ও সানাউল্লাহ মিলে আমার কাজে বাধা দেয় এবং লাঞ্চিত করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত জসিম বলেন, এটা আমার পূর্ব পুরুষের জায়গা,বাড়ির দক্ষিণে বসবাসকারীরা সড়কে নামতে এই জায়গা রাখা হয়েছে। তোফায়েল ভাই রাস্তা বন্ধ করে গেইট করতে চায়,তাই তর্কাতর্কি হয় এবং বাড়ির সবাই বাধা দেয়। কোনো মারামারি হয়নি।জায়গা পরিমাপের সময় উপস্থিত দেলোয়ার হোসেন ভেন্ডার বলেন, আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরিমাপ করে এই জায়গা তোফায়েল হোসেন এর বলে নির্ধারণ করা হয়ে ছিল। তিতাস থানা উপ-পরিদর্শক (এস আই)আব্দুল হাকিম বলেন, আমি ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পাই একই গোত্রের তোফায়েল ও জসিমদের সাথে চলাচলের জায়গা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে, এখন পরিস্থিতি শান্ত আছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ