তিতাস (কুমিল্লা)প্রতিনিধি::
৯:২৯ অপরাহ্ণ
হোমনায় নির্মাণের এক মাসেই ভেঙে গেছে বক্স কালভার্ট
কুমিল্লার হোমনায় দেড় লাখ টাকা ব্যয়ে নির্মিত বক্স কালভার্ট এক মাস যেতে না যেতেই ভেঙে পড়ার দৃশ্য দেখা গেছে। গৌরীপুর-হোমনা সড়কের বশির উল্লাহ মাজার সংযোগ সড়কের পশ্চিম পাশে উপজেলার নিলখী ইউনিয়নের ভিটিকান্দি গ্রাম ও কবরস্থান সংযোগ সড়কের নালার উপর নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের কারণেই বক্স কালভার্টটি ভেঙে গেছে বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তাঁরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ২০২১-২০২২ অর্থ বছরে টেষ্ট রিলিফ(টিআর) প্রকল্পের আওতায় দেড় লাখ টাকা ব্যয়ে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যনের ছেলে পারভেজ হোসেন এটি নির্মাণ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা বলেন, বক্স কালভার্টটি নির্মাণে পরিমাণের চেয়ে কম রড ও সিমেন্ট এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এক মাস যেতে না যেতেই এটি ভেঙে গেছে। ফলে যাতায়াতে তাদের সমস্যা হচ্ছে। সমস্যা সমাধানে দ্রুত সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
এব্যাপারে নিলখী ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার মুঠোফোনে বলেন, বক্স কালভার্ট কোথায় হচ্ছে, কে কোন বরাদ্দ থেকে করেছে, তা কিছুই জানিনা।এখন আপনার মাধ্যমেই জানলাম বক্স কালভার্ট ভেঙে গেছে।নির্মাণকারী পারভেজ হোসেন বলেন, কাজটি ভালোভাবেই করা হয়েছিল।
দুই পাশে মাটি ভরাট করতে গিয়ে ভেকুর ধাক্কায় এটি ভেঙ্গে গেছে। এখন আবার করতেছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ আহম্মেদ জাকির জানান, বক্স কালভার্টটি ভেঙ্গে গেছে শুনেছি। ঠিকাদরকে অর্ধেক বিল দেয়া হয়েছে, এখন আবার নতুন করে এটি নির্মাণ করার পর দেখে তারপর পুরো বিল দেয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জগন্নাথপুরে রাণীগঞ্জ কলেজে শিক্ষকদের মা'রামা'রি, এলাকায় উত্তে'জনা!
এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন
গোলাপগঞ্জে মা'দক ব্যবসায়ী কর্তৃক ছু'রিকা'ঘাত, গ্রেফ'তার ৩
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ…
সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে-প্রবাসীকল্যাণ মন্ত্রী
জগন্নাথপুরে কোমলমতি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
কমলগঞ্জে হীড বাংলাদেশ মাইক্রো ফাইন্যান্সের পক্ষ থেকে ৭৫…
ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা…
জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন:…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ