মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৫ এপ্রিল ২০ ২০
৭:৪৩ অপরাহ্ণ

করোনা মহামারিতে মটর ওয়ার্কসপ মেকানিকদের করুণ অবস্থা

করোনা মহামারিতে সিলেটের মটর ওয়ার্কসপ মেকানিকদের খাদ্য সহায়তার দাবি জানিয়েছে সিলেট জেলা মটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন (রেজি নং চট্ট ২৬২৪)। 
মঙ্গলবার (১৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের সভাপতি মো. এমাদ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ওয়ালি উল্লাহ খন্দকার বিপ্লব এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারি নির্দেশনায় গত ২৬ মার্চ থেকে বন্ধ আছে সিলেট জেলার সকল মটর মেকানিক ওয়ার্কশপ। ফলে গত ১৮ দিন ধরে সিলেটের হাজার হাজার মেকানিক পরিবারের আয় রোজগার বন্ধ। আর এই অবস্থায় চরম মানবেতর জীবন যাপন করছে মটর মেকানিকরা। মেকানিকরা সরকারি নির্দেশনা মেনে তাদের ওয়ার্কশপ বন্ধ রেখেছে। অথচ তাদের খাদ্য সুরক্ষায় সরকারিভাবে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যাদের শ্রমে ঘামে দেশের পরিবহন সেক্টর সচল হয় ,তাদের পরিবারই আজ অচলবস্থার মধ্যে আটকে আছে। ইতিমধ্যেই খাদ্য সংকটে পড়া এই পরিবারগুলোর বিকল্প আয়েরও সুযোগ নেই। ফলে এই জাতীয় দুর্যোগের সময় সরকারি ভাবে খাদ্যসুরক্ষা নিশ্চিত না হলে মেকানিক পরিবারগুলোতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।

অবিলম্বে মেকানিক পরিবারগুলোতে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা নিশ্চিত করা এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্ব পর্যন্ত তা অব্যাহত রাখার দাবি জানান নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ