১২:২২ পূর্বাহ্ণ
ফেঞ্চুগঞ্চ থেকে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
সিলেটের ফেঞ্চুগঞ্চ থেকে এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত ৭ টা থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজ কামরুজ্জামান তানজিম (১৮) ফেঞ্চুগঞ্জ থানার কচুয়াবহর গ্রামের আব্দুল শফিক-এর পুত্র এবং স্থানীয় এনজিএফএফ স্কুলের এসএসসি পরীক্ষার্থী।
পারিবারিক সূত্র জানায়, কামরুজ্জামান তানজিম শুক্রবার (২৪ সেপ্টেম্বের) সন্ধ্যারাত ৭টার দিকে এস্যাইনমেন্ট লিখার জন্য তার বন্ধু স্থানীয় নয়াবাজারের মোসাদের বাড়ি যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়। এর পর সে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখোজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এর পর থেকে কামরুজ্জামান তানজিমের ব্যবহৃত মোবাইল ফোন ০১৬২৮৯৩৬১৪৫,০১৩০২৫২৪৯৫৭ বন্ধ রয়েছে। নিখোঁজকালে তার পরনে ছিল জিন্স-এর পেন্ট ও লাল গেঞ্জি,তার গায়ের রং ফর্সা এবং সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
এ ঘটনায় সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় ২৫ সেপ্টেম্বর ২০২১ খ্রি. তারিখে একটি সাধারণ ডায়েরী (নং-৯৮৫) করা হয়েছে। কোন সুহৃদ ব্যক্ত তার সন্ধ্যান পেলে সিলেটের ফেঞ্চুগঞ্চ থানা এবং ০১৭৯১৬৮২৭৭৮ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। -বিজ্ঞপ্তি