১:২৯ পূর্বাহ্ণ
তিতাসে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
কুমিল্লার তিতাসে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে জাতীয় শোক দিবস।উপজেলা১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কোরান তালোয়াত ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন দলীয় নেতৃবৃন্দ।
তিতাস উপজেলা প্রশাসনের আয়োজনে কোরান তালোয়াত ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সেলিমা আহমাদ মেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার,কুমিল্লা কুমিল্লা উত্তর জেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য তোফাজ্জল হোসেন ভূঁইয়া।
উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা মো.শওকত আলী,সাধারণ সম্পাদক ও কড়িকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূঁইয়া,কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সদস্য হাজী নাছির উদ্দিন, মো.শেখ ফরিদ প্রধান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির,মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন, উপজেলা আ.লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর,উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সী মুজিবুর রহমান,শাহ আলম শান্তি, মো.আনোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ। পরে উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সাংসদ সেলিমা আহমাদ মেরী।