শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৩ মার্চ ২০ ২২
৬:৪০ অপরাহ্ণ

নাপা সেবন করে দুই শিশুর মৃত্যু: সারাদেশে নাপা সিরাপ পরীক্ষার নির্দেশ
সারাদেশের পাইকারী ও খুচরা ফার্মেসি পরিদর্শন করে নাপা সিরাপ পরীক্ষার নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। পরীক্ষার প্রতিবেদন ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ সেবন করে একই পরিবারের দুই শি’শুর মৃ’ত্যুর ঘটনার অ’ভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার এ নির্দেশনা জারি হলো।

ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল ইউসুফ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, গণমাধ্যমের খবরে জানা গেছে- বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের প্যারাসিটামল ১২০ মিলি গ্রাম ও ৫ মিলি গ্রাম সিরাপের (ব্যাচ নং ৩২১১৩১২১, উৎপাদন তারিখ ১২/২০২১, মেয়াদোত্তীর্ণের তারিখ ১১/২০২৩) ওষুধ সেবন করে একই পরিবারের দুই শি’শু মা’রা গেছে।

এমন পরিস্থিতিতে সারাদেশের বিভাগীয় ও জে’লা কার্যালয়ের কর্মক’র্তাকে স্ব-স্ব নিয়ন্ত্রণাধীন এলাকায় পাইকারী ও খুচরা ফার্মেসি পরিদর্শন করে ওই ব্যাচের নমুনা পরীক্ষা ও বিশ্লেষণ করে প্রতিবেদন ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরটরিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজে’লার দূর্গাপুর গ্রামে ইটভাটা শ্রমিক সুজন খানের দুই শি’শু সন্তান ইয়াছিন খান এবং মোরসালিন খান জ্বরে আ’ক্রান্ত হয়। এতে গত বৃহস্পতিবার (১০ মা’র্চ) রাতে বাড়ির পাশের বাজারের ‘মা ফার্মেসি’ থেকে বেক্সিমকোর তৈরি নাপা সিরাপ নিয়ে শি’শুদের সেবন করানো হয়।

ওষুধ সেবনের পর দুই শি’শু অ’সুস্থ হয়ে পড়ে। তাদের রাতেই আশুগঞ্জ উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতা’লে নেওয়া হয়। সেখানে হাসপাতা’লের চিকিৎসক শি’শুদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এ অবস্থায় বাড়ি ফেরার পথে ইয়াছিন ও বাড়িতে ফেরার পর মোরসালিন মা’রা যায়।

এরপর শুক্রবার রাতে জে’লায় নাপা সিরাপ বিক্রি বন্ধের ঘোষণা দেয় ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রা’গিস্ট সমিতি।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ