বুধবার, সেপ্টেম্বর ৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২২ এপ্রিল ২০ ২০
১১:১২ অপরাহ্ণ

দেওয়ান বাজারে ৩০০টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন ইউপি চেয়ারম্যান নাজমুল আলম

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে “ঘরে থাকুন, নিরাপদে থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বালাগঞ্জ উপজেলার ৩নং দেওয়ান বাজার ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল আলম সামাজিক দুরত্ব বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ৩০০টি পরিবারকে জন প্রতি ১০ করে ৩টন চাল কর্মহীন অসহায় মানুষের হাতে তুলে দেন।

করোনাভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ঘরে থাকা হতদরিদ্র ও কর্মহীন, দুস্থ ও অসহায় শ্রমজীবীদের মধ্যে সরকারের পক্ষ থেকে ‘জিআর’র কর্মসূচির আওতায়  ৫ম ধাপে এসব চাল বিতরণ করা হয়।

বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী সামাজিক দূরত্ব বজায় রেখে এসব চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, উপজেলা সমবায় অফিসার উৎপল চক্রবর্তী।

এসময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, করোনা ভাইরাস মোকাবেলায় গঠিত ৩নং দেওয়ান বাজার ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সদস্য আমিনুর রহমান তুহেল, জাহিদ হাসান,জামিল আহমদ,সাইফুর রহমান,মিনহাজুল ইসলাম রাফি ও শহিদুল ইসলামসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ