৮:৩২ অপরাহ্ণ
এইচআরএমও' সিলেট বিভাগী সভাপতির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন (এইচ আর এমও) সিলেট বিভাগীয় সভাপতি আরিফুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণের দত্তরাইল গ্রামে উনার নিজ বাড়ির সম্মুখে মোট ৬১টি প্রতিবন্ধী ও ৩৯টি দিনমজুর পরিবারের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে, চাল,ডাল, খাজুর,পিয়াজ,তৈল, ছানা।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় সভাপতির পিতা আতাউর রহমান উতু মিয়া, সিলেট বিভাগীয় কমিটির মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মোঃ এবাদ উদ্দিন, মোঃ সামসুল রহমান তামিম, মোঃ আশিকুর রহমান শরিফ, সিলেট জেলা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, সাহেদ আহমদ বাদশাহ্,প্রচার সম্পাদক।
সদস্য,সাহেদ আহমদ ও গোলাপগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্মাদক মোঃ ফখরুল ইসলাম শাকিল ও ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী জয়নাল আবেদীন লস্কর প্রমুখ।