১২:৩৮ পূর্বাহ্ণ
ব্যতিক্রমী উদ্যোগে সংস্কৃতি কর্মীদের পাশে দাঁড়ালেন দানশীল ব্যাক্তি ইমতিয়াজ কামরান তালুকদার
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। মানবতার শ্রেষ্ঠ উদাহরন হলেন এই মানব সেবা।দেশের এমনি কঠিন পরিস্থিতি তে সকল ভয়কে উপেক্ষা করে সংকট মোকাবেলায় দেশ ও সাধারণ জনগনের পাশে ব্যতিক্রমী উদ্যোগে সংস্কৃতি কর্মীদের পাশে দাঁড়ালেন দানশীল ব্যাক্তি মো ইমতিয়াজ কামরান তালুকদার।অসহায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের বাসায় বাসায় গিয়ে ব্যতিক্রমী উদ্যোগে খাদ্য সামগ্রী রেখে আসলে তিনি। এছাড়াও এর আগে তিনি সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার ও সাবান, খাদ্য সামগ্রী বিতরণ,নগদ অর্থ প্রদান,নিজ হাতে রান্না করে খাবার বিতরণ,সিলেটের সংস্কৃতি কমীদের পাশে দাঁড়িয়েছেন,লিফলেট বিতরণ সহ নানা সমাজসেবা মূলক কার্যকম করেছেন তরুণ উদ্যোক্তা ও নাট্যকার এবং অভিনেতা, সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক দানবীর ইমতিয়াজ কামরান তালুকদার।তিনি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট এম সি কলেজে থেকে পলিটিক্যাল সায়েন্সে পোস্ট গ্রাজুয়েশন সূ-সম্পূণ করেন। এছাড়াও তিনি মঞ্চ অভিনয় আর টিভি নাটক সঙ্গে জড়িয়ে আছেন পাশাপাশি তিনি তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী।সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁতে চায় তালুকদার ফাউন্ডেশন।বিভিন্ন ভাবে সেবামূলক কার্যকম চালিয়ে যাচ্ছে তালুকদার ফাউন্ডেশন।উলেখ্য যোগ্য সেবার মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ,নগদ অর্থ, রক্তদান,গাছ রোপন,শিক্ষা উপকরণ,শীতবস্ত্র সমাজ সচেতনতা মূলক লিফলেট ইত্যাদি সহ অসংখ্য কার্যকম পরিচালনা করে আসছে তালুকদার ফাউন্ডেশন।তালুকদার ফাউন্ডেশন এর জন্ম হয় অসহায় মানুষের জন্য কিছু একটা করার প্রত্যাশায়।সেই প্রতিজ্ঞা নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে।করোনা ভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এরই মধ্যে বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত হাজারের উপরে শনাক্ত করা হয়েছে। জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে সরকার। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।করোনা মোকাবেলায় ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক এম এ ওয়াহিদ চৌধুরী, দেশ থিয়েটার এর প্রতিষ্টিতা সভাপতি ও অভিনেতা মো কামাল আহমেদ দূর্জয়,ফয়ছল, ফখরুল, রাসেল আহমেদ প্রমুখ।