এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)::
৭:০ ২ অপরাহ্ণ
তিতাসে সাবেক এমপি আমির হোসেন ভূঁইয়া'র পিতার জানাযায় হাজারো মানুষের ঢল
কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আলহাজ্ব মো.আমির হোসেন ভূঁইয়া'র বাবা আঃ মতিন ভূঁইয়া'র জানাযা অনুষ্ঠিত হয়।
বুধবার (১১ আগস্ট) ভোর ৪ টায় তিতাস উপজেলার কড়িকান্দি গ্রামের তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।তিনি স্ত্রী,তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।মরহুমের জানাযার নামাজ বুধবার( ১১ আগস্ট) বিকালে তিতাস উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযায় হাজারো মানুষের ঢল নেমে আসে।জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরাস্থনে দাফন করা হয়।এদিকে সাবেক এমপি আমির হোসেন ভূঁইয়া'র পিতা আঃ মতিন ভূঁইয়া'র মৃত্যুর খবর শুনে বর্তমান কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী তাঁর ফেসবুক ওয়ালে শোক বার্তা প্রকাশ করেন।এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।অন্যদিকে কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশা বিষয়ক সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার তিতাস উপজেলা পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।পরে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও জান্নাত কামনা করেন।কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আলহাজ্ব আমির হোসেন ভূঁইয়া'র বাবা আঃ মতিন ভূঁইয়া'র জানাযায় দলমত নির্বিশেষে উপজেলা আ.লীগ,বি এন পি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষের ঢল নামে।এসময় উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ মধ্যে জানাযায় অংশগ্রহণ করেন,কুমিল্লা উত্তর জেলা আ. লীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার,
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূঁইয়া,সিনিয়র সহ- সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো.মজিবুর রহমান মুন্সি,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ ফকির, হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট.নজরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান মো.মহসিন সরকার,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো.সারোয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ,উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মো.আলী হোসেন মোল্লা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন,গৌরীপুর অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির যুগ্ম- মহা-সচিব মো.কামাল হোসেন প্রমূখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কোম্পানীগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় জিরাসহ আ'ট'ক-১
সিলেটের উন্নয়ন হবে পরিকল্পিত ও বিশ্বমানের: সিউক চেয়ারম্যান
কমলগঞ্জে সস্তা দামে ভিটা বিক্রি করতে রাজি না…
জগন্নাথপুরে রাণীগঞ্জ কলেজে শিক্ষকদের মা'রামা'রি, এলাকায় উত্তে'জনা!
এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন
গোলাপগঞ্জে মা'দক ব্যবসায়ী কর্তৃক ছু'রিকা'ঘাত, গ্রেফ'তার ৩
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ…
সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে-প্রবাসীকল্যাণ মন্ত্রী
জগন্নাথপুরে কোমলমতি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
কমলগঞ্জে হীড বাংলাদেশ মাইক্রো ফাইন্যান্সের পক্ষ থেকে ৭৫…
ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ