শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১৭ মে ২০ ২২
৯:২৪ অপরাহ্ণ

দাউদকান্দিতে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৈনিক মানবজমিন প্রতিনিধি ও বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মুক্তার হোসেনকে হত‍্যার উদ্দ‍েশ‍্যে পরিকল্পিতভাবে হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ‍্যম কর্মীরা।

আজ মঙ্গলবার  দুপুর ১২ টার দিকে দাউদকান্দি পৌরসভার জারিফ আলী শিশু পার্কের সামনে এ প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

এতে দাউদকান্দি, মেঘনা, তিতাস ও হোমনা উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। সভায় সাংবাদিকরা নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক মুক্তার হোসেন একজন অকতোভয়, স্পষ্টবাদী কলম সৈনিক। তাঁর উপর প্রকাশ‍্য দিবালোকে পূর্ব পরিকল্পিত ও সংঘবদ্বভাবে হামলা করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা নানাভাবে ভয় ভীতি দেখিয়ে সাংবাদিদের কন্ঠরোধ করতে চায়। এখন পর্যন্ত কোন সন্ত্রাসী আটক না হওয়ায় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সাংবাদিকরা দ্রুত সময়ের মধ‍্যে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।

উল্লেখ‍্য, গত ১৬ মে সোমবার বিকেলে সাংবাদিক মুক্তার হোসেনকে তার বাড়ির কাছেই একদল সন্ত্রাসী পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এতে তাঁর শরীরের নানা অংশ  জখম হয়। অল্পের জন‍্য প্রাণে রক্ষা পান তিনি।সাংবাদিক মুক্তার হোসেন বর্তমানে দাউদকান্দি উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ