শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৯ আগস্ট ২০ ২১
৬:৫৯ অপরাহ্ণ

বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় আ.লীগের যুগ্ম সম্পাদকসহ আটক ১৩

বরিশাল সদর উপজেলার ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাবুসহ ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম। তিনি বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৩ নেতাকর্মীকে আটক করেছি।

থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আটকদের মধ্যে রয়েছে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, ত্রাণবিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, ছাত্রলীগের সহসভাপতি অলিউল্লাহ অলি, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১৩ জন। ওদিকে হামলাকারী অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন কোতোয়ালির ওসি। উল্লেখ্য, বুধবার রাত ১১টায় ব্যানার নামানোকে কেন্দ্র করে টিএনও অফিসে চড়াও হয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।

তারা ইউএনও নিরাপত্তা কর্মীদের লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে তারা ইউএনওর বাসায় হামলার চেষ্টা করে। এসময় পুলিশ গুলি ছুড়লে অর্ধ শতাধিক আহত হয়। ঘটনাস্থলে মেয়র উপস্থিত ছিলেন বলে অভিযোগ মেলে। একপর্যায়ে মেয়র গুলিবিদ্ধ হয়েছে এমন রটনায় উত্তেজনা প্রবলভাবে ছড়িয়ে পড়ে। এ সংঘর্ষে কয়েকজন পুলিশও আহত হয়। বিসিসির ময়লা ফেলার গাড়িগুলো রাস্তায় ময়লা ঢেলে যান চলাচল বন্ধ করে দেয়। অপরদিকে রাত তিনটার সময় বরিশাল থেকে সকল প্রকার গাড়ি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। পুরো নগরীতে ছড়িয়ে পরেছে আতঙ্ক।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ