বুধবার, জুন ২৪, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
২৫ মার্চ ২০ ২৫
১২:১৭ পূর্বাহ্ণ

তিতাসের কাঠালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাহবুবুল হককে সংবর্ধনা

তিতাসের কাঠালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে মাহবুবুল হক।


শনিবার দুপুরে উপজেলার কাঠালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অত্র বিদ্যালয়ের এড হক কমিটির নবনির্বাচিত সভাপতি মাহবুবুল হকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাঠালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাকের এর সঞ্চালনায় ও প্রধান শিক্ষক (,ভারপ্রাপ্ত) মো.সাইদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মাহবুবুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সাতানী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব করিম সওদাগর, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) স্বপন কুমার সূত্রধর,সাতানী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মাস্টার, শাহ আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ফজলু, শামসুল হক মাস্টার, লতিফ মিয়া,মজিদপুর উচ্চ বিদ্যালয়ের (সহকারী শিক্ষক) প্রশান্ত কুমার দে ,আব্দুস ছাত্তার ওরফে শান্তি মিয়া। আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশির,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলম মিয়া ,উপজেলা বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম টুলু, উপজেলা ছাত্রদলের যুগ্ন- আহবায়ক রহমাতুল্লাহ রাতুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পরশ আলী, সিনিয়র যুগ্ন-আহবায়ক সারফিন আহমেদ সাকিব, যুগ্ম-আহবায়ক মো. ওয়াসিম মিয়া, শ্রমিক দলের সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আলেক মিয়া, ওয়ার্ড সভাপতি শান্তি ব্যাপারী,৬ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আক্তার মিয়া, ইউনিয়ন ছাত্রদল নেতা মো. শওকত হাকিম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন সিকদার । এডহক কমিটির সভাপতি মাহবুবুল হক এ সময় বলেন,কাঠালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর করার পাশাপাশি অত্র বিদ্যালয়ের সার্বিক উন্নতিতে নতুন কমিটি কাজ করে যাবে।" এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ