শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১৮ মে ২০ ২২
১০ :১৫ অপরাহ্ণ

তিতাসের মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসের মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার তিতাস উপজেলার মজিদপুর উচ্চ বিদ্যালয়ের অবিভাবক সদস্য পদে  কমিটির নির্বাচন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়।

পাঁচ জন অভিভাবক সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। যার মধ্যে চারজন পুরুষ সদস্য ও একজন সংরক্ষিত মহিলা সদস্য। এই নির্বাচনে মোট ৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন- স্বপন মিয়া ভূইয়া (আনারস),তিনি  ১৫৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন, দ্বিতীয় হয়েছেন মো.জসিম উদ্দিন, তৃতীয় হয়েছেন মো.আমির হোসেন এবং চতুর্থ হয়েছেন মো.গিয়াসউদ্দিন ভূঁইয়া।

সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে ১৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন মরিয়ম আক্তার। বিদ্যালয়ে মোট ভোটারের সংখ্যা মোট ৫৫৮জন।নির্বাচনে পুরুষ ও মহিলা  অভিভাবকসহ মোট ২৭১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে রিটার্রিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ আনোয়ারা চৌধুরী। এসময় ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধরসহ সকল শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ