শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি::
৩০ মে ২০ ২২
১:৪২ পূর্বাহ্ণ

তিতাসে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ সওদাগরের দাফন সম্পন্ন

কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নের ঐচারচর গ্রামের কৃতিসন্তান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ সওদাগরের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে বলরামপুর ইউনিয়নের ঐচারচর গ্রামের মতিউর রহমান মেম্বারের বাড়ি সংলগ্ন মাঠে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ সওদাগরের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়।

এরপূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলের ঢালা দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদ।এসময় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ সওদাগরের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.ফরহাদ আহমেদ ফকির,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম- আহবায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী,বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ইলিয়াস,মোবারক হোসেন,হাজী সিদ্দিকুর রহমান মেম্বার ও মো.জামাল হোসেন।মরহুমের জানাজায় অংশ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন মুন্সী,ফজলুল হক ,আফছার উদ্দিন মাষ্টার ,আবুল হোসেন খন্দকার,আব্দুল কুদ্রস,মোবারক হোসেন মাষ্টার,জয়নুল আবেদীন,কফিল উদ্দিন, তোফাজ্জল হোসেন, রাইজুদ্দিন, মজিবুর রহমান,মিজানুর রহমান, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান,মাছিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক মো.কবির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল হোসেন,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আজহার খাঁন,মো.অহিদুর রহমান অহিদ,মো.সেলিম সওদাগর,বাবুল আক্তার, অহিদ উল্লাহ ও আনিস মেম্বারসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিগণ।মরহুমের জানাজায় ইমামতি করেন কাজী হারুনুর রশিদ হারুন মোল্লা।জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।উল্লেখ্য,গত ২৮ মে,শনিবার সন্ধ্যা ৬ টার সময় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।তিনি স্ত্রী,১ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ