শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
এস এ ডিউক ভূঁইয়া- তিতাস(কুমিল্লা)::
২০ অক্টোবর ২০ ২১
২:৪২ পূর্বাহ্ণ

জনগণের ভালোবাসায় সিক্ত কলাকান্দি ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো.ইব্রাহিম সরকার

জনগণের ভালোবাসায় সিক্ত আসন্ন ৫ নং কলাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদ-প্রার্থী মো.ইব্রাহিম সরকার।বলছি;কুমিল্লার তিতাস উপজেলার আসন্ন ৫ নং কলাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো.ইব্রাহিম সরকারের কথা।মঙ্গলবার বিকালে নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে মাছিমপুর থেকে খানেবাড়ি পর্যন্ত তাঁকে ফুলেল মালা দিয়ে বরণ করেন জনতা।এসময় তারা স্লোগনে স্লোগানে বলেন-নাছির-করিম ভাই ভাই ইব্রাহিম সরকারের ভয় নাই।

এরপর পায়ে হেঁটে জনতার সাথে মাছিমপুর থেকে খানেবাড়ি হয়ে কলাকান্দি বাজারে এসে সবায়কে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ জন্য অনুরোধ জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম সরকার।

এসময় উপস্থিত ছিলেন মো.ফরিদ উদ্দিন মেম্বার,মো.বাচ্চু মিয়া মেম্বার,আব্দুর রব মেম্বার,বাবুল মাস্টার,মাসুক মুন্সী,মো.জসিম উদ্দিন,মো.বশির আহমেদ,শাহ জালাল মুন্সী,মো.কামাল হোসেন, মো.আনিস মোল্লা,মো.গিয়াস উদ্দিন,মাওলানা আব্দুল আউয়াল,মোকবুল হোসেন,কামাল হোসেন, উজ্জ্বল সরকার, ফরিদ মিয়া,জাকির হোসেন,আল মামুন, গোলজার হোসেন সরকার,কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেন সরকার,ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম মুন্সী, মো.আক্তার হোসেন,নুরে আলম,জামাল হোসেন সরকার,আবুল কাসেম, মো.বিল্লাল হোসেন,রৌশন আলী,ছাত্রলীগ নেতা মো.জাহিদ হাসান,মো.পারভেজ হোসেন,আহমেদ শেখ ফরিদ,নিলয় হাসান, মো.সেলিম,মো.রুবেল,রাসেল ও রফিক প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ