১২:০ ৭ পূর্বাহ্ণ
হোমনা জেলা পরিষদ নির্বাচনে মকবুল হোসেন পাঠান সদস্য নির্বাচিত
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ড (হোমনা) সদস্য পদে মকবুল হোসেন ( হাতি প্রতীক)পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার ১৭ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে মকবুল হোসেন (হাতি প্রতীক)পেয়েছেন ৭৬ ভোট।
এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কাউসার আহম্মেদ বেপারী (তালা প্রতীক) পেয়েছেন ৫৫ ভোট। জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা হোমনা উপজেলা নির্বাহী অফিসারর রুমন দে দুপুর ২-৩০ মিনিটে প্রার্থীর এজেন্ট ও সাংবাদিকদের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন। এতে মকবুল পাঠান ২১ ভোটের ব্যবধানে বে সরকারি ভাবে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়।
জানাগেছে, উপজেলা পরিষদ,১ টি পৌর সভা ও ৯টি ইউনিয়নের মোট ১৩৩ জন ভোটারের মধ্যে একজন চেয়ারম্যান জেলে ও একজন মেম্বার মৃত্যুবরণ করায় ১৩১ জন ভোটার ভোট দানে অংশ গ্রহণ করেন। সকাল ৯ টা থেকে ইভিএমএ ভোট গ্রহণ শুরু হয়ে ১-৩০ মিনিটে ভোট দান সমাপ্ত হয়। কঠিন নিরাপত্তার মাঝে নির্বাচন শান্তি পূর্ন পরিবেশে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন। এ দিকে নির্বাচনে আচরনবিধি লঙ্ঘনের দায়ে ইউনুস নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমন দে।