৬:০ ৯ অপরাহ্ণ
তিতাসে গাজীপুর নাইট মিনিবার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসের গাজীপুর নাইট মিনিবার গোল্ড কাপ টুর্নামেন্টের ২০২৪-২৫ সিজন-২ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।গত রবিবার রাত আট টায় উপজেলার গাজীপুর খান মডেল সরকারি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এই খেলা শুভ উদ্বোধন করা হয়।
শুভ উদ্বোধনের পর মাঠে নামেন উলুকান্দি টিম বনাম সাগরফেনা টিম। গাজীপুর যুব সমাজের আয়োজিত খেলায় প্রতিযোগিতা মূলক লড়াইয়ের মাধ্যমে সাগরফেনা টিমকে ১ গোলে হারিয়ে প্রথম পুরস্কার ছিনিয়ে নেয় উলুকান্দি টিম। খেলায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর খান মডেল সরকারি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ গভেনিং বর্ডির সাবেক সদস্য ও গাজীপুর ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.শহিদ উল্লাহ। খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ওয়াহিদুর রহমান ভূইয়া।
বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন ভূইয়া আনু'র সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন গাজীপুর বাজার কমিটির সভাপতি মো.আতাউর রহমান আপেল। খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বলরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান ভূইয়া, গাজীপুর ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.ইয়াছিন প্রধান, তিতাস উপজেলা যুবদলের সদস্য মো.মাহবুব আলম, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.ছাত্তার সরকার, বিশিষ্ট সমাজসেবক আলী আজম খান সুমন, বলরামপুর ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক মো.শেখ ফরিদ শেখা প্রমুখ।