বুধবার, জুন ২৪, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
২৯ মার্চ ২০ ২৫
৫:৪৬ অপরাহ্ণ

তিতাসে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের ৪ টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে গত শুক্রবার উপজেলার দাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভিটিকান্দি ইউনিয়নের ১,২,৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.ফরিদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া।

তিতাস উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক আবুল কাসেম সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী কবির হোসেন সেন্টু,কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা মহিলা দলের সভাপতি মোসামৎ রুবি ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী আবদুস সালাম মোল্লা মেম্বার, মো.আক্তারুজ্জামান, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য মো.জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, তিতাস উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক আবুল খায়ের ভূঁইয়া টিপু,যুগ্ম- আহবায়ক মো.নজরুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়া,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম হৃদয়,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক মো.মানিক মিয়া, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো.সাইমুল ইসলাম আখন্দ,উপজেলা জাসাসের আহবায়ক সামির হোসেন, সদস্য সচিব এডভোকেট দেলোয়ার হোসেন প্রধান,উপজেলা ছাত্র দলের আহবায়ক মো.ফাহিম সরকার,ভিটিকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক মো.সুমন মেম্বার,ভিটিকান্দি ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো.ফারুক হোসেন সরকার, ভিটিকান্দি ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক আবুল কালাম,ভিটিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.সাইফুল ইসলাম প্রমুখ।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.মোহর মুন্সি, নারাকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম বিএসসি,সদস্য সচিব আরিফুল ইসলাম হানিফ, সিনিয়র যুগ্ম- আহবায়ক মো.জাহাঙ্গীর আলম সরকার, কলাকান্দি ইউনিয়ন বিএনপি নেতা হাসান মাহমুদ অপু,জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম- আহবায়ক মো.জামাল উদ্দিন প্রধান,সদস্য মো.আলী হোসেন,উপজেলা যুবদলের সদস্য শরীফুল ইসলাম সিকদার, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশির,যুগ্ম আহবায়ক মো.রিপন মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাঈনু উদ্দিন খসরু,ভিটিকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো.সোহাগ মিয়াসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।ইফতার মাহফিল শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সু স্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ