৮:৪৬ অপরাহ্ণ
হোমনায় নৌকার প্রার্থী মো.মোজাম্মেল হকের নির্বাচনী পথসভায় জনস্রোত
কুমিল্লার হোমনার আসন্ন চান্দেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী মো.মোজাম্মেল হকের নির্বাচনী পথসভায় জনস্রোত নেমে আসে।
শনিবার বিকেলে হোমনার উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়ার কৃতিসন্তান, রাজধানীর উত্তরা অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও উত্তরা আওয়ামী লীগ নেতা শেখ মামুনুল হক।
চান্দেরচর ইউনিয়নের নৌকার মাঝি মোজাম্মেল হকের সমর্থনে জনস্রোত নেমে আসলে তিনি ইউনিয়নবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা, মাননীয় সংসদ সদস্যসহ সকলের দোয়া ও সহযোগিতায় ২৮ নভেম্বর বিজয় নিশ্চিত করে সন্ত্রাস,চাঁদাবাজ,মাদক ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে ফসল ঘরে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ। এসময় তিনি বলেন, নৌকার কোনো পিছনের গিয়ার নেই- এটা সামনেই চলতে হবে এবং চলবে ইনশাআল্লাহ।মোজাম্মেল হক সভার শুরুতে প্রধান অতিথিকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানান এবং তিনি ইউনিয়নবাসীর সেবা করার জন্য তাঁকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করে সমাজে ন্যায় প্রতিষ্ঠা ও উন্নয়নের পথ সুগম করতে আবেদন জানান।
এছাড়া বিশেষ অতিথি বৃন্দের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা খন্দকার সাইদুজ্জামান আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা হারুন মমিন,আব্দুল হক সরকার,বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, হাজী আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনু খন্দকার, খন্দকার তাজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা খন্দকার হুমায়ুন কবির,কামরুল হাসান তুহিন, মো. শরীফ,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক এসএম আলাল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রায়হান খন্দকার ও হুমায়ুন কবির সুমন।