মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১৯ জানুয়ারী ২০ ২৫
১১:২০ অপরাহ্ণ

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ কোম্পানীগঞ্জ উপজেলা দল গঠন

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই'- এমন শ্লোগানে শুরু হতে যাওয়া জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)–এর জন্য কোম্পানীগঞ্জ উপজেলা দল (বালক-বালিকা) গঠন করা হয়েছে।

এ উপলক্ষ্যে রোববার দুপুরে টুকেরবাজার স্কুল মাঠে 'খেলোয়াড় বাছাইপর্ব' অনুষ্ঠিত হয়। এতে ছয়টি ইউনিয়ন থেকে আসা খেলোয়াড়েরা অংশ নেয়। পরে সেরাদের নিয়ে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়।

এই দল জেলা পর্যায়ে খেলবে। এছাড়া ১৮ সদস্যের একটি বালিকা দল গঠন করা হয়। দল গঠন প্রক্রিয়ায় ৬ সদস্যের বাছাই কমিটির সদস্যরা অংশ নেন।

এসময় ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, ক্রীড়া সংগঠক রাইসুল রাজন, ক্রীড়া সংগঠক মাসুদ রানা, ক্রীড়া সংগঠক মেহেদী হাসান ডালিম মেম্বার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আদনান সোহাগ, জেলা যুগ্ম সদস্য সচিব সিদ্দিকী আবুল আলা প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ