শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস প্রতিনিধি
৮ ফেব্রুয়ারী ২০ ২২
৮:২৬ অপরাহ্ণ

তিতাসের কলাকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে উম্মুক্ত সভা অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসের কলাকান্দি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে উম্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টার দিকে কলাকান্দি বাজারস্থ  অস্থায়ী কার্যালয়ে কলাকান্দি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের উম্মুক্ত সভা অনুষ্ঠিত হয়।

এলজিএসপি-৩ এর   আওতায় স্বচ্ছতা,জবাবদিহিতা ও জন্মনিবন্ধন বিষয়ক জণঅংশগ্রহণমূলক ২০২১-২০২২ এর  উম্মুক্ত ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইব্রাহিম সরকার। ৪ নং ওয়ার্ডের মেম্বার মো.আক্তার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব কাজী কামাল উদ্দিন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোসাম্মৎ নাছিমা বেগম, মো.আনিসুর রহমান মোল্লা, মো.রফিকুল ইসলাম, মো.জহিরুল ইসলাম, মো.মোশারফ হোসেন, আহমেদ শেখ ফরিদ, নাছির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন মো.বাচ্চু মিয়া মেম্বার, মো.মঙ্গল মিয়া মেম্বার, মো.কামাল হোসেন মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক মো.মোকবুল হোসেন, মো.কামাল হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মো.হান্নান, মো.ইকবাল হোসেন, তিতাস প্রেসক্লাবের সহ-সভাপতি এস এ ডিউক ভূঁইয়া, মো.মামুন সরকার, আরিফুল ইসলাম মুন্সী, মো.মিজানুর রহমান ও নিলয় হাসান প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ