বুধবার, জুন ২৪, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
৯ ফেব্রুয়ারী ২০ ২৫
৫:২৩ অপরাহ্ণ

তিতাসে নগদ ৫লক্ষ টাকা'সহ বসতঘর পু.ড়ে ছা.ই: ২০ লক্ষ টাকার ক্ষ.য়ক্ষ.তি

কুমিল্লার তিতাসে নগদ পাঁচ লক্ষ টাকা,সাড়ে চার ভরি স্বর্ন ও পাসপোর্টসহ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর সাড়ে ১২ দিকে উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের হেলেন মিয়ার বাড়িতে।


পুর্ব শত্রুতার জেরে এ অগ্নিকাণ্ড কেউ ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি। হেলেন মিয়া বলেন,খবর পেয়ে আমি বাজার থেকে এসে দেখি, বিদেশের জন্য কিস্তিতে তোলে আনা ঘরে থাকা নগদ পাঁচ লক্ষ টাকা, সাড়ে চার ভরি স্বর্ন ও পাসপোর্টসহ বসত ঘরসহ সব কিছু পুড়ে সব শেষ হয়ে গেছে। এখন আমি নিঃশ।

কীভাবে ছেলেকে বিদেশে পাঠাবো আর কীভাবে ঘর দিবো। ক্ষতির পরিমাণ ২০ লক্ষ টাকা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে কিন্তু এরআগেই পুড়ে সব শেষ হয়ে যায়। খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা আবু সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তা প্রদানের আশ্বাস দেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ