শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস, কুমিল্লা প্রতিনিধি::
৮ মার্চ ২০ ২২
১০ :৫৮ অপরাহ্ণ

তিতাসে ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় প্রথম হয়েছে স.ম.নাতিক আবদুল্লাহ অন্ত
কুমিল্লার তিতাসের মাছিমপুর আর.আর. ইনস্টিটিউশনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র স.ম.নাতিক আবদুল্লাহ (অন্ত) ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে।

বিগত বছরের ন্যায় এবারও ক্ষুদে মুজিব স.ম.নাতিক আবদুল্লাহ (অন্ত) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় তিতাস উপজেলা (কুমিল্লা) পর্যায়ে (খ-গ্রুপ) মাছিমপুর আর.আর. ইনস্টিটিউশনের প্রতিযোগী হিসেবে প্রথম স্থান অর্জন করেছে। তাঁর হাতে পুরস্কার তোলে দিয়েছেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পাতভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম  মোর্শেদ, সহকারি কমিশনার ( ভূমি) কেএম আবু নওশাদ, তিতাস উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুধীন চন্দ্র দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারা চৌধুরী, একাডেমিক সুপারভাইজার সারজিনাসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

এসময় স.ম.নাতিক আবদুল্লাহ অন্ত'র মা বলেন, শিক্ষকমণ্ডলী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনসহ সকলের আর্শীবাদ কামনা করছি, যেনো সে মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং মানুষের সেবা করতে পারেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ