শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
২৮ অক্টোবর ২০ ২২
৯:২৩ অপরাহ্ণ

তিতাসে আবুল হোসেন নামের যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

কুমিল্লার তিতাসের কলাকান্দি ইউনিয়নের দড়ি মাছিমপুর গ্রামের আবুল হোসেন নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপুর গ্রামের আহাম্মদ আলীর বসত বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

আহত আবুল হোসেন(৩৫) কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপুর গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।এই বিষয়ে আহত আবুল হোসেনের বড় ভাই মো.হানিফ মিয়া জানান,বিবাদীদের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের বিরোধ চলে আসছে।

ওই বিরোধের জের ধরে বিবাদীরা গত কয়েকদিন ধরে আমাদেরকে মারধর করার হুমকি দিয়ে আসছে।এরই জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে আমার ছোট ভাই আবুল হোসেন আমাদের বসত বাড়ি থেকে মাছিমপুর বাজারে যাওয়ার পথে বিবাদী আহাম্মদ আলীর বসত বাড়ির রাস্তায় পৌঁছার পরই আহাম্মদ আলীর ছেলে আজিজ(৩২),মো.ময়নুল প্রকাশ এপিএস(২৮) ও মৃত আছমত আলীর ছেলে আহাম্মদ আলী(৬০) সহ অজ্ঞাত নামা আরো ৫/৬জন মিলে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আমার ছোট ভাই আবুল হোসেনকে হত্যার চেষ্টা করে।

তখন আমার ছোট ভাইয়ের ডাক চিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। আমার ছোট ভাই আহত আবুল আবুল হোসেন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহিম সরকার বলেন,শুনেছি মারামারির ঘটনা ঘটেছে, আমার কাছে আসলে হয়তো বুঝতে পারবো কী কারণে ঘটনাটি ঘটেছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ