৯:১৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ইউনিয়ন পর্যায়ের সকল সরকারি প্রাথমিক বিদালয়ের আয়োজনে মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক- বালিকা ২০২৬ অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহন করে কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে বালক ও বালিকায় উভয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টুকের বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খাঁয়ের এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, আব্দুল হেকিম, বাবুল মিয়া, আব্দুল লতিফ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদসহ ইউনিয়নের প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক শিকিক্ষাবৃন্দ।