বুধবার, সেপ্টেম্বর ৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৪ এপ্রিল ২০ ২০
১:১৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন আ'লীগ নেতা জগদীশ 

বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে আজ মানুষের জীবন মহাসংকটে ফেলে দিয়েছে। বিশেষ করে দেশের নিম্নআয়ের মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় কষ্ট। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ এই করোনা সংকট মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। 

তারই ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ৩বারের কাউন্সিলর, জেলা যুবলীগের সভাপতি, মহানগর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।   
এসময় উপস্থিত ছিলেন ৮নং আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দেক আলী,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহা নগর শ্রমিক লীগের প্রচার সম্পাদক আবুল হোসেন, মুন্না দও,আমীন সহ যুবলীগ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক-মুহিবুর রহমান মুহিব সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার  সকাল থেকে কাজ করে যাচ্ছেন। এবং সবার বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। 
২ হাজার পরিবারকে ত্রান বিতরণ কাজ চালিয়ে যাচ্ছেন এবং ত্রান বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের জগদীশ চন্দ্র দাস। 

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,তৈল পিঁয়াজ, আলু,লবন ইত্যাদি। এরপূর্বেও বিভিন্ন সময়  ওয়ার্ডে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ