শনিবার, জুন ২৭, ২০ ২৬
এস এ ডিউক ভূঁইয়া-তিতাস (কুমিল্লা)::
২৭ জুন ২০ ২১
২:২৩ পূর্বাহ্ণ

তিতাসে দিনব্যাপী প্রাণী সম্পদ মেলার উদ্বোধন

‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই শ্লোগান-কে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলায় দিনব্যাপী প্রাণীসম্পদ মেলার উদ্বোধন করা হয়েছে। ২৬ জুন শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রাশেদ আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সফরাজ হোসেন খাঁন,তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুধীন চন্দ্র দাস,উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলী,সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূঁইয়া,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন,উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ।উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মান্নান এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো.সালাহউদ্দিন ও উপজেলা শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।মেলায় বিভিন্ন খামারির হরেক রকম প্রাণী যেমন-ঘোড়া,গরু-ছাগল,কবুতর, মোরগ-মুরগি,পাখিসহ বিভিন্ন জাতের প্রাণী মেলার স্টলে ডিসপ্লে করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ