মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি:
১৮ জানুয়ারী ২০ ২৫
১০ :০ ৮ অপরাহ্ণ

কোয়ার্টার ফাইনালে কুশিয়ারা ডিগ্রি কলেজ ফুটবল

শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে তারুণ্যের উৎসব ২০২৫ "আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট"- এর জেলা পর্যায়ের খেলায় বারহাল ডিগ্রি কলেজকে ১-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কুশিয়ারা ডিগ্রি কলেজ ফুটবল দল।

এসময় ছাত্রদের উৎসাহ দিতে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি বাবু শ্রী নীহার রঞ্জন দাস, কুশিয়ারা ডিগ্রি কলেজের বর্তমান বিদ্যুৎসাহী সদস্য ও ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান  জাহিদ হোসাইন।

সাবেক বিদ্যোৎসাহী সদস্য জনাব ছালেহ আহমদ। কুশিয়ারা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক অঞ্জন কান্তি দাস, কলেজের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অনুকূল চন্দ্র দাস।

অফিস সহায়ক বিপুল চন্দ্র দাস সহ গোলাপগঞ্জ উপজেলার গণমান্য ব্যক্তিবর্গ‌ এবং কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থী বৃন্দ।

কুশিয়ারা ডিগ্রি কলেজ ফুটবল দলের খেলায় ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক  হাবিবুর রহমান।

এবং কোচের দায়িত্ব পালন করেছেন গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক  সুমন চৌধুরী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ