শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
২০ অক্টোবর ২০ ২২
১১:১৯ অপরাহ্ণ

তিতাসের কাপাশকান্দি আকসা জামে মসজিদে নগদ-১০ হাজার টাকা অনুদান

কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার মাধ্যমে কড়িকান্দি ইউনিয়নের কাপাশকান্দি আকসা জামে মসজিদে নগদ-১০ হাজার টাকা অনুদান দিলেন- উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বিশিষ্ট দানবীর মো.এমদাদুল হক ফুল মিয়া।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার কাছ থেকে নগদ-১০ হাজার টাকা অনুদান হিসেবে গ্রহণ করেন কড়িকান্দি ইউনিয়নের কাপাশকান্দি আকসা জামে মসজিদ কমিটির সভাপতি শাহ জাহান ভূইয়া, এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বিশিষ্ট দানবীর এমদাদুল হক ফুল মিয়া, জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আলী হোসেন ও মোস্তাক পাঠান প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ